গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের স্মরণে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে একটি বিশাল বিজয় মিছিল উপজেলা সদর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
আলতাফ হোসেন খোকনের বক্তব্য
পথসভায় আলতাফ হোসেন খোকন বলেন,গত বছরের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পায় এবং গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়।
তিনি আরও বলেন,আজও গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন থেকে বর্তমান সরকার পিছু হটছে। বিগত ১৬ বছরে গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
উপস্থিত নেতৃবৃন্দ
পথসভা ও বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন:
বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার
আলী আহমেদ হাওলাদার
হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান
গৌরাব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান জমাদার
উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. কামাল সরদার
সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার
ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট
মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম
সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অগণিত নেতাকর্মী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
