ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় শিবিরের ‘জুলাই জাগরণ’ র‍্যালি অনুষ্ঠিত

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৮:৩৯ অপরাহ্ন

banglahour

৩৬ জুলাই (৫ আগস্ট) ফতহে গণভবন’ তথা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ‘জুলাই জাগরণ’ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকেলে খুলনার ময়লাপোতা মোড় থেকে  র‍্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।গণআন্দোলনের পথ তৈরি করেছিল ৩৬ জুলাই শিবির সভাপতি

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন। তিনি বলেন,২০২৪ সালের ৩৬ জুলাই বাংলাদেশের ছাত্রসমাজ ইতিহাসের অনিবার্য দাবিতে রাজপথে নেমে গণআন্দোলনের পথ তৈরি করেছিল। গুম-খুন, নির্যাতন, রিমান্ড—সব প্রতিবন্ধকতা পেরিয়ে ছাত্রসমাজ ফতহে গণভবনের মাধ্যমে আন্দোলনের বিজয় নিশ্চিত করেছিল।

তিনি আরও বলেন,তারা আমাদের দমন করতে চেয়েছিল, কিন্তু ছাত্রসমাজ দমে যায়নি। এই আন্দোলন একদিন ইতিহাসে ছাত্রজনতার চূড়ান্ত বিজয়ের দিকপথ নির্দেশ করবে। শহীদদের স্বীকৃতি দাবিতে সেক্রেটারির বক্তব্য মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসান বলেন,জুলাই আন্দোলন ছিল সর্বস্তরের মুক্তিকামী ছাত্র-জনতার সম্মিলিত প্রয়াস। আমরা চাই, জুলাই ঘোষণাপত্র কোনো দলের দলীয় বক্তব্য না হয়ে জাতির সকল শহীদ ও গাজীদের স্বীকৃতির দলিল হোক।

উপস্থিত নেতৃবৃন্দ

র‌্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন:

অফিস সম্পাদক: ইসরাফিল হোসেন

বায়তুলমাল সম্পাদক: আসিফ বিল্লাহ

প্রচার সম্পাদক: এস এম বেলাল হোসেন

সাহিত্য সম্পাদক: আহমাদ সালেহীন

এইচআরডি সম্পাদক: কামরুল হাসান
এছাড়াও বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯