ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইল কৃষি ও কারিগরি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন

অপরাধ | নড়াইল প্রতিনিধি

(৯ মাস আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ১০:৫৬ অপরাহ্ন

banglahour

নড়াইল সদর উপজেলার ইচড়বাহার নড়াইল কৃষি ও কারিগরি কলেজের ব্যবস্থাপনায় নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্তে নেমেছে প্রশাসন।

জানা গেছে, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ২০১৯ সালে এমপিওভুক্ত হয়। তবে শুরু থেকেই নিয়ম বহির্ভূতভাবে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক সসীম সরকার। তিনি একই সঙ্গে সিটি কলেজের দায়িত্ব পালন এবং কলেজের ব্যাংক হিসাব পরিচালনা করেন, যা শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবিধানের লঙ্ঘন।

পরে কলেজ পরিচালনা কমিটির রেজুলেশনে অবসরপ্রাপ্ত উপ–সহকারী কৃষি কর্মকর্তা রমেশ বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়, যদিও তার কোনো নিয়োগপত্র নেই এবং তিনি পদের যোগ্যও নন।

অভিযোগে আরও বলা হয়, কলেজটি পরিচালিত হচ্ছে একটি বেসরকারি ফাউন্ডেশনের মাধ্যমে, যার সভাপতি ভগীরথ বিশ্বাস এবং মুখ্য ভূমিকা পালন করেন সসীম সরকার। তাদের স্বেচ্ছাচারিতায় কলেজে অবৈধ নিয়োগ, ভুয়া শিক্ষার্থী দেখিয়ে কার্যক্রম চালানোসহ নানা অনিয়ম চলছে। বর্তমানে কলেজে মাত্র ৮৭ জন শিক্ষার্থী রয়েছে।

এছাড়া, জরুরি নথিপত্র সসীম সরকারের বাসায় রাখা হয়, সেখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। সরকারি ভবন না থাকায় কলেজ কার্যত ফাউন্ডেশনের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেশ বিশ্বাস বলেন, আমাকে কমিটির রেজুলেশনে নিয়োগ দেওয়া হয়েছে, আমার কোনো নিয়োগপত্র নেই। ব্যাংক হিসাব এখন আমার নামে।

সসীম সরকার বলেন, “আমি কলেজটি প্রতিষ্ঠা করেছি, বর্তমানে কোনো কর্মকাণ্ডে নেই। যেহেতু বিষয়টি তদন্তাধীন, মন্তব্য করব না।

কমিটির সভাপতি ভগীরথ বিশ্বাস বলেন, “অধ্যক্ষ না থাকায় রমেশ বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। নথিপত্র রাখা হয়েছে সসীম বাবুর বাসায়, তিনি প্রতিষ্ঠাতা সদস্য।”

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সংশ্লিষ্টদের তলব করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯