নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব দিদারু ইসলামের মৃত্যুতে এক শোক সভার আয়োজন করা হয়েছে। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।
শোকসভায় মরহুম দিদারু ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, দিদারু ইসলাম ছিলেন একজন সদালাপী, পরোপকারী ও নিরলস সমাজকর্মী। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
শোকসভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজমুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ অনেকে।
শোকসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন ।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে মাসুদ দিদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমার বাবার জন্য যারা দোয়া করেছেন, পাশে ছিলেন—আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। তাঁর দেখানো পথ অনুসরণ করাই হবে আমাদের দায়িত্ব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
