ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. নাজমুল হুদা বিপ্লবের মতবিনিময়

রাজনীতি | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৬ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে ডা. বিপ্লব বলেন, “আমার পিতা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ডা. ফরিদুল হুদা জনগণের জন্য আজীবন কাজ করেছেন। সংসার চালাতে তাকে জমি বিক্রি করতে হয়েছিল। তার দেখানো আদর্শ ও সেবার চেতনায় আমি অনুপ্রাণিত হয়েই মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ এখনও স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও জ্বালানি খাতে নানা ভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

“রাজনীতি আমার পেশা নয়, নেশা। এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও জীবনমান উন্নয়নের উদ্দেশ্যেই আমি নির্বাচন করতে চাই,”—বলেন ডা. বিপ্লব।

আইনের শাসন, দুর্নীতি দমন, প্রশাসনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা এবং জনবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আশুগঞ্জ নদীবন্দর ও হাওরাঞ্চলের কৃষি অর্থনীতিকে রক্ষা করতে যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করবেন।

এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বিশ্বরোড এলাকায় একটি আধুনিক ট্রমা হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মাহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ড্যাবের সহ-সাধারণ সম্পাদক ডা. আকতার হোসেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, জেলা যুবদলের শিক্ষা সম্পাদক শেকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯