টাঙ্গাইলের ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা পশু হাসপাতাল রোডের ডাক্তার বাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
পৌর বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খায়রুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মফিজুর রহমান খান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আরিফুজ্জামান তপু, শফিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব ও বিরামদী আনোয়ারা হাবিব স্মৃতি সংঘ অংশ নেয়। খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব বিজয়ী হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
