ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি নারী আটক

জাতীয় | এস.এম. হাসিবুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, ৮:৫৭ অপরাহ্ন

banglahour

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে তেঁতুলিয়া উপজেলার আমজোয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ফুলসুরাত (৬০), রোজিনা খাতুন (৩৫), সেলিনা বেগম (২৫), চুমকি খাতুন (২৫), হাছনা হেনা (৩০), রোজিফা খাতুন (৩২), মিনা খাতুন (২৫), বন্যা খাতুন (২৪), রুপা খানম (২৫), সাবানা বেপারী (২৭) ও সালেহা খাতুন (৪০)। তাদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায়।

বিজিবি জানায়, আটক নারীরা দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপির দুইটি টহলদল সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে আটক নারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে তেঁতুলিয়া থানায় সোপর্দ করা হয়।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম