ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোট ও ভাতের অধিকারের জন্য ১৭ বছরের আন্দোলন: নাজমুল হাসান অভি

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

banglahour

আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো এই শ্লোগানকে ধারণ করে আমরা ভোট ও ভাতের অধিকারের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি।শুক্রবার বিকেলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনন্দ র‍্যালী ও সমাবেশে এসব কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিগত ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও হত্যাযজ্ঞের শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার আপসহীনতা, দৃঢ় প্রত্যয় এবং তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদ পতন হয়েছে।

অভি আরও বলেন, সকলের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত নির্ধারক। আসন্ন নির্বাচনের মধ্য দিয়েই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।

দিনের কর্মসূচিতে বিকেলে নাজমুল হাসান অভির নেতৃত্বে বিজয় র‍্যালীটি ধামরাইয়ের কচমচ স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রথখোলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সম্রাট বাবর, সাইদুর রহমান জনি, শাকিল আহমেদ হিমেল, পারভেজ পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯