আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে, বিএনপি যদি ক্ষমতায় গিয়ে একই কাজ করে, তাহলে ১৫ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। এই নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে। তিনি আরও বলেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন না। জুলাই-আগস্টে আওয়ামী লীগের ওপর আল্লাহর গজব নেমে এসেছিল।
জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি শেখ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং জেলা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
