ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৩৯ অপরাহ্ন

banglahour

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তিনি যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা দেশের স্বাস্থ্যখাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য ও ওষুধ শিল্পের সংকট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যারা ওষুধ উৎপাদন করছেন, তারা বলছেন—এই খাতের পরিস্থিতি এতটাই নাজুক যে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। অথচ বাংলাদেশ বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করত।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় জাতির সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যখাত বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯