ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শোক সামলে ওঠার চেষ্টা করছেন রুক্মিণী

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫২ অপরাহ্ন

banglahour

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র জীবনের কঠিন সময় পার করছেন। সম্প্রতি দাদুকে হারিয়ে গভীর শোকে কাতর তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে রুক্মিণী বলেন, সদ্য দাদুকে হারিয়েছি। আমি ও আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

দেবের প্রেমিকা রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তার মা মধুমিতা মৈত্র। বাবাকে হারানোর পর মায়ের সাহসেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পেরেছিলেন।

সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের মাঝেও প্রেমিক দেবের সঙ্গে জন্মদিন উদযাপন করেন রুক্মিণী। আসন্ন ছবি ‘ধূমকেতু’ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। কয়েক দিন আগে ছবির গানে প্রেমিকের সঙ্গে একটি রিল ভিডিওও প্রকাশ করেছেন। রুক্মিণী জানান, দেবের এই ছবির সংগ্রামের সাক্ষী তিনি, তাই মুক্তির আনন্দ উদযাপনে দেবের পাশেই থাকবেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম