ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফরে ১২ আগস্ট পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো প্রাধান্য পাবে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে মাছ আহরণে বিনিয়োগ, প্রোটন হোল্ডিংসের সঙ্গে ইলেকট্রিক যানবাহন উৎপাদন, এবং মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার সঙ্গে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে। এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে, যেখানে কর্মী পাঠানো সংক্রান্ত জটিলতা নিরসনের চেষ্টা হবে।

সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সঙ্গী রয়েছেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বিভিন্ন ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেবেন।

শ্রমবাজারের সিন্ডিকেট, শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। দুই দেশের পুলিশ তথ্য বিনিময় ও যাচাই প্রক্রিয়া জোরদারে চুক্তি করেছে।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম