ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন, ফেডারেল নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ: ট্রাম্প

বিশ্ব | মোহাম্মদ মনিরুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১২:৩৬ অপরাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটনে সহিংস অপরাধ দমনে সামরিক বাহিনী ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, শহরের মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে আনা হবে এবং ৮০০ ন্যাশনাল গার্ড সদস্য রাস্তায় নামানো হবে, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।

ট্রাম্প বলেন, আজ ডিসিতে মুক্তির দিন, এবং আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নেব। তিনি স্থানীয় পুলিশ ও প্রসিকিউটরদের যথেষ্ট কঠোর না হওয়ার অভিযোগ তোলেন। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাট-শাসিত ওয়াশিংটন অপরাধ, গৃহহীনতা ও আর্থিক অব্যবস্থাপনায় জর্জরিত, যদিও পরিসংখ্যান বলছে সহিংস অপরাধের হার কমেছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, প্রয়োজনে “অন্য বিশেষায়িত” ন্যাশনাল গার্ড ইউনিটও মোতায়েন করা হবে, যারা শক্তিশালী, কঠোর এবং আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে” কাজ করবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নিউইয়র্ক ও শিকাগোর মতো শহরেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

ঘোষণার সময় হোয়াইট হাউসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী সমবেত হন। অবসরপ্রাপ্ত এলিজাবেথ ক্রিচলি ‘ডিসি স্বাধীনতার কথা বলে, ফ্যাসিবাদ নয়’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বলেন, এখানে ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন নেই। সবই দেখানোর জন্য। এটা নিছক এক বিশাল নাটক।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, দেশব্যাপী সহিংস অপরাধের হার অর্ধ শতাব্দীর মধ্যে সর্বনিম্ন হলেও, গ্যালাপের এক জরিপে দেখা গেছে ৬৪ শতাংশ মার্কিন মনে করেন ২০২৪ সালে অপরাধ বেড়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই—ডিসিতে অপরাধের অবসান ঘটছে, এবং আজই তা শেষ হচ্ছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম