ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্রান্সে বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পৌঁছে দিতে হবে — সাত্তার আলী সুমন

বিশ্ব | ফ্রান্স প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন

banglahour

ফ্রান্সে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানিয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম)। তিনি বলেন, সম্প্রীতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজস্ব ঐতিহ্যকে আগামীর কাছে পৌঁছে দিতে হবে, নইলে অপসংস্কৃতির আগ্রাসন আমাদের শিকড়কে দুর্বল করে দেবে।

বাংলাদেশি সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স’ গঠনের ঘোষণা দেন তিনি। মঙ্গলবার বিকালে প্যারিসের গার্দ নর্দে শাহ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি এবং নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অজয় দাস, ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফাতেমা খাতুন, সহ-সভাপতি আখি দেবনাথ ও মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার ও অনিন্দিতা বড়ুয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক শর্মী মুৎসুদ্দি, আন্তর্জাতিক সম্পাদক চয়ন বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক শাফি হক উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জনপ্রিয় সংগীতশিল্পী সুমা দাস।

সাত্তার আলী সুমন তার বক্তব্যে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরা এবং অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে রক্ষা করাই উদয়নের মূল লক্ষ্য।”

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম