ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লালাখাল চা বাগানে চা শ্রমিক ঐক্যের বিক্ষোভ সমাবেশ দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ ও ‘গেজেট-২০২৩’ বাতিলের দাবি

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন

banglahour

চা শ্রমিকদের মাত্র ৮.৯২ টাকা (৫% ইনক্রিমেন্ট) মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবিতে সিলেটের লালাখাল চা বাগানে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিক ঐক্য, লালাখাল চা বাগান শাখা। মঙ্গলবার (১৩ আগস্ট) বাগান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চা শ্রমিক ঐক্য লালাখাল চা বাগান শাখার সভাপতি সুহেল বুর্নাজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, চা শ্রমিক নেতা ও বাগান সভাপতি অরুণ গোয়ালা, বিজন বুনার্জী, সুশেন কুর্মী প্রমুখ।

বক্তারা বলেন গত ৩০ জুলাই সরকার ও মালিকপক্ষ ‘গেজেট-২০২৩’ অনুযায়ী চা শ্রমিকদের ৫% ইনক্রিমেন্টের সিদ্ধান্ত নেয়, যা মাত্র ৮.৯২ টাকা বৃদ্ধি পেয়ে মজুরি দাঁড়ায় ১৮৭ টাকা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অভিযোগ করেন, ‘গেজেট-২০২৩’ সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল, যেখানে চা শ্রমিক নেতাদের মতামত উপেক্ষা করা হয়।

তারা আরও জানান, এই গেজেটে এমন শর্ত রাখা হয়েছে যাতে ৫ বছরের জন্য মজুরি নিয়ে কোনো আলোচনা করা যাবে না, যা শ্রমিকদের অধিকার হরণের সমান। শুরু থেকেই শ্রমিকরা গেজেট বাতিলের দাবি জানিয়ে আসলেও তা কার্যকর হয়নি।

বক্তারা অবিলম্বে ‘গেজেট-২০২৩’ বাতিল করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে ছাত্র-যুবক ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম