ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

উপদেষ্টা পরিষদের দেশ চালানোর সক্ষমতা নেই: গণঅধিকার পরিষদ

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৫:০৬ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাসেদ খাঁন বলেছেন, চেয়ার ধরে রাখতে ছাত্র উপদেষ্টাদের তোষামোদিতে ব্যস্ত এই উপদেষ্টা পরিষদের দেশ চালানোর সক্ষমতা নেই। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অংশীজনদের হাতে মূলা ঝুলিয়ে দিয়েছে ড. ইউনুসের সরকার। ছাত্রদের পড়ার টেবিলে না ফিরিয়ে সমন্বয়ক বানিয়ে বিভিন্ন দপ্তরে বসিয়ে রাখা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত করা—এই দায় ড. ইউনুসকেই নিতে হবে।

রাসেদ খাঁন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়” শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, “জুলাই গণহত্যার বিচারের পথ দেখিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা এখন জনমানুষের কামনা।”

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেন। অন্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, বোয়ালমারী উপজেলা সভাপতি লাবলু শরীফ, ফরিদপুর সদর উপজেলা সভাপতি রাজু আহমেদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনি শেখ, ভাঙ্গা উপজেলার আহ্বায়ক আনিসুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হৃদয় আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী ও সালথা উপজেলা সভাপতি ফারুক ফকির প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯