ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্র শিবির

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ১৬ বছরে ২১৬ বিলিয়ন ডলার বিদেশে টাকা পাচার করেছে। এটা অনেক মেধার ব্যাপার। এ মেধায় জড়িত ছিল সচিবালয়ের সিনিয়র সচিবরা, জয়েন্ট সেক্রেটারিরা, অনেক আর্মী পারসন, পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট এমনকি প্রধান বিচারপতি থেকে শুরু করে নিচের দিকে এফিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরাও জুডিশিয়াল ক্যু এর সাথে জড়িত ছিল। 
শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে অনুুষ্ঠানে ময়মনসিংহ থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এরা শাহবাগে একটা সিস্টেম করে এটা ভেকম করা হয়েছে। কতো সুক্ষ্ম একটা মেকানিজম। প্রথমে রায় দিয়েছে, সে রায়ে ফাঁসি না দিয়ে শাহবাগ কায়েক করে মানুষকে বোকা বানিয়ে, সেখানে খিচুরি পাকিয়ে চারিদিকে রাস্তা-ঘাট বন্ধ করে দিয়ে মব ক্রিয়েট করে এরপর মিডিয়া ক্রাইম করে আইন বদলিয়ে সে আইনের অধিনে একাদিক নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মানুষের কন্ঠ রোধ করেছে। যাদের বিরুদ্ধে এলিগেশন আনছে তাদের গুম করছে, দেশের বাইরে পাচার করছে, লাশের কোন হদিস নাই, এমন বহু মেকানিজন করতে হয়েছে। 
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। একটা গ্রুপের কাছে ১২টা ব্যাংক জমা করে রাখছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার সে ব্যাংক থেকে লুটপাট করছে। টাকা ধরার জন্য এখন অস্ত্র দরকার হয় না। টাকা ধরার জন্য মেধা দরকার হয়। কারন মেধাবী যারা তারা একটা ব্যাংক তৈরী করে বিজ্ঞাপন দিয়ে বড় বড় সেলিব্রেটিটের এম্বাসেডর বানিয়ে টাকা রাখবে। সেই টাকা নিজের নামে নয়, পরিবারের সদস্যদের ভিন্ন একাউন্টে টাকা রেখে সংসদে দাড়িয়ে নাকের পানি-চোখের পানি এক করে বলবে আমার কোন টাকা নাই। অথচ ব্যাং লুটপাট করে দেদারছে খালি করে ফেলছে। জনগণের টাকা দিতে পারছে না। এবাবে ব্যাংগুলো থেকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এরপর দেশের ভেতর ইনভেস্ট না করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা শিখিয়েছে কেমনে ইলেকশন মেকানিজম করতে হয়। মানুষ ভোট দিবে না কিন্তু ইলেকশন হয়ে যাবে। শেখ হাসিনা প্রথমে ২০০৮ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিয়ে ক্ষমতায় আসলো, ২০১৪ সালে কেউ গেলো না, এরপর বিনা ভোটে জিতে বিদেশী উপদেষ্টা নিয়ে ক্ষমতায় টিকে থাকলো। পরে মানুষ আর বিশ্বাস করছে না কিন্তু ক্ষমতায় যেতে হবে। পরে আর একটা মেকানিজম বের করতে হবে। এটা কি শেখ হাসিনার ব্রেন? বাংলাদেশের মানুষের ব্রেন কি এমন হতে পারে? কোনদিন না, ওরে বুদ্ধি দিসে। এবং সেই বুদ্ধিটা দিসে তারা আমি আর ডামি। কারন ইলেকশনেতো কেউ আসবে না কিন্তু ডেমোক্রেটিতো দেখাতে হবে।, নৈশ রাতের ইলেকশন শেখ হাসিনা এগুলো যা করছে, এগুলো রিক্সাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষের ব্রেন নিয়ে এগুলো কাজ করেন নাই। এগুলো কাজ করতে অনেক মেধা খরচ করতে হয়েছে। 
তিনি আরো বলেন, মেধাবীরা এই দেশ পরিচালনা করবে। একটা জাতিকে পরিচালনা করতে সবচে বড় হাতিয়ার হচ্ছে মেধাবিরা। আর সে মেধাবীরা এই অডিটোরিয়ামে আছে। সে মেধাবীদের যদি সঠিকভাবে মূল্যায়ন করা না যায়। তাদের ভিতরে যদি মমত্ববোধ তৈরী, এ দেশের প্রতি আনুগত্য তৈরী করা না যায়। তাহলে এই মেধাবী দ্বারা ধ্বংসযজ্ঞ পরিচালনা হওয়া ছাড়া আর ভালো কিছু আশা করা সম্ভব নয়।
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম এমরুল, জেলা জামায়াতের নায়েবে আমীর কামরুল ইসলাম মিলন, মহানগর ছাত্রশিবির সেক্রেটারি ডা. ফাউযান আব্দুর রহমান প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯