ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ইউনিয়ন বিএনপির দোয়া-মিলাদ

রাজনীতি | হিজলা (বরিশাল) প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪৩ অপরাহ্ন

banglahour

বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে ১৫ আগস্ট বিকাল ৪টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মাঝি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেন, বিগত সরকারে দল শান্তিপূর্ণভাবে জন্মবার্ষিকী পালন করতে পারেনি। তবে এবার সারা দেশের ন্যায় সকল ইউনিয়নে দোয়া-মিলাদ আয়োজন করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক মাঝিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম