পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার সকালে নগরীর দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফালগুনী নন্দী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শ্রীকৃষ্ণ ভক্তরা জীবনের নানা অংশের প্রতীকী সাজে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে আগত ভক্ত-অনুরাগীরা বর্ণিল সাজে যোগ দিলে উৎসবমুখর হয়ে ওঠে পুরো নগরী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
