ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফুলবাড়িতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত

রাজনীতি | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১১ মাস আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫১ অপরাহ্ন

banglahour

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, তরুণদের লক্ষ্য হওয়া উচিত ছিল কিভাবে ফ্যাসিবাদীদের ব্যবস্থা বদলানো যায়। কিন্তু অনেক তরুণ ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ধন-সম্পদ আহরণের মধ্যে ঢুকে পড়েছেন। এর ফলে অভ্যুত্থানের পরে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি সহ বিভিন্ন খাতে নীতি পরিবর্তনে যে শক্তি তরুণরা ভূমিকা রাখতে পারতেন, সেই জায়গা আমরা ধরে রাখতে পারিনি।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফুলবাড়ী উপজেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে গণসংলাপ ও পদযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্র কমিটির রাজনৈতিক বিষয়ক সদস্য বাচ্চু ভূঁইয়া, দিনাজপুর জেলা কমিটির সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্র ফেডারেশন কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জামান, জেলা সংগঠক অ্যাডভোকেট সুলতান মাহমুদ শিশির, ফুলবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান বাবু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মুত্তালিব পাপ্পুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯