ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মৎস্য কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে জাতীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ

সারাদেশ | হিজলা (বরিশাল) প্রতিনিধি

(১১ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৫:১২ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্যজীবী সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার সকাল ১১টার দিকে সমিতির আহ্বায়ক সাজাহান রেজা ও সদস্য সচিব মো. সুলাইমান জমাদ্দারের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা এ সাক্ষাতে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, জাতীয় মৎস্যজীবী নবগঠিত কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে। আগামীতে সকলে মিলে একসাথে কাজ করার আশ্বাস দিচ্ছি।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী কমিটি পূর্বের কমিটি বিলুপ্ত করে আমাদের নতুন দায়িত্ব দিয়েছে। আমরা জেলেদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সভা করে জাতীয় সম্পদ রক্ষায় কাজ করব। আশা করি, প্রশাসনসহ সবাই আমাদের পাশে থাকবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯