ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু, শুল্ক জটিলতায় খালাস বন্ধ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৩৯ অপরাহ্ন

banglahour

চার মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতায় খালাস করতে পারছেন না আমদানিকারকরা। তারা শুল্ক কমানোর দাবি জানিয়েছেন।

আমদানিকারক মিঠুন সাহা জানান, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ভারত থেকে চাল আমদানি করা হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে ৬৩ শতাংশ শুল্ক নির্ধারণ থাকায় ৬ দিন পেরিয়ে গেলেও বন্দরে খালাস না হয়ে প্রায় ২ হাজার ৫০০ মেট্রিক টন চাল পড়ে আছে। এ ছাড়া ভারতীয় সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আরও ২০০ থেকে ২৫০টি ট্রাক চালবোঝাই অবস্থায় রয়েছে।

আমদানিকারকদের অভিযোগ, ৬৩ শতাংশ শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ যোগ করলে প্রতি কেজি চালের দাম দাঁড়াবে প্রায় ৯০ টাকা। গত বছর মাত্র ২ শতাংশ শুল্কে চাল খালাস হয়েছিল। তারা বলেন, শুল্ক কমানো না হলে এই চাল খালাস করা সম্ভব হবে না।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, চাল আমদানি শুরু হলেও এখনো কেউ খালাস নেয়নি। খালাস নিতে চাইলে আমদানিকারকদের ৬৩ শতাংশ শুল্ক দিতে হবে।

কাস্টমস সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হলেও ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে তা বন্ধ ছিল। সর্বশেষ গত ১২ থেকে ১৭ আগস্ট পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ২ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম