ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের সংবাদ সম্মেলন

বিশ্ব | আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৪১ অপরাহ্ন

banglahour

প্যারিসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের উদ্যোগে গত ১৭ আগস্ট রবিবার এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র ২১ দিনের মধ্যে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিকে ভোটার নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে এ পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু না হওয়ায় পুরো প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে রয়েছে।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন্স) তারিক আদনান মুন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফ্রান্সের প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী।

সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয় নাগরিক পার্টি–ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির আহ্বায়ক ইফতেশাম চৌধুরী সদস্যদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি সদস্য সচিব মু. শাহপরান আহম্মেদ শাকিল ফ্রান্স কমিটির অঞ্চলভিত্তিক কার্যক্রম বিস্তার, সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম