ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাট পিটিআই ইন্সট্রাকটরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অপরাধ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ আগস্ট ২০২৫, সোমবার, ৮:৫৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাট প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাকটর প্রভাষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে এক নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী প্রশিক্ষণার্থীর অভিভাবকরা পিটিআইয়ে উপস্থিত হয়ে সুপারিনটেনডেন্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গাইড ইন্সট্রাকটর হওয়ার পর থেকে প্রভাষ কুমার বিশ্বাস নিয়মিত মোবাইলে কল ও বার্তা পাঠিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলতেন। এমনকি গভীর রাতেও ফোন করে খোঁজ নিতেন। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছুটি না দেওয়া ও নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

তিনি আরও জানান, এর আগেও বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্রভাষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে অতীতে করা একটি অভিযোগ এখনও তদন্তাধীন।

বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান টুটুল বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কঠোর বিচার হওয়া জরুরি। বিচার না হলে আরও বড় ক্ষতির শিকার হতে পারে অনেক পরিবার।

অভিযোগ অস্বীকার করে ইন্সট্রাকটর প্রভাষ কুমার বিশ্বাস জানান, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।

পিটিআই সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক বলেন, অভিযোগের বিষয়টি খুলনা বিভাগীয় উপপরিচালককে জানানো হবে। তবে উপপরিচালক ড. মো. শফিকুল ইসলামকে মুঠোফোনে পাওয়া যায়নি।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম