ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:৪৩ পূর্বাহ্ন

banglahour

ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নিতে কাজ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি। ওই বৈঠকের পর ট্রাম্প নিজেও অংশ নেবেন একটি ত্রিপক্ষীয় বৈঠকে।

হোয়াইট হাউসে বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির বৈঠক আয়োজনের কাজ শুরু করেছি। বৈঠক কোথায় বা কবে হবে তা এখনো নির্ধারণ হয়নি।ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও তিনি এ তথ্য জানান।

ট্রাম্পের ভাষ্য, পুতিনের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও সরাসরি আলোচনা হয়েছে। দুই পক্ষের বৈঠকের পর তাঁর উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে। বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি। এই যুদ্ধ সবচেয়ে কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী, সমাধান বের হবে।

তিনি আরও বলেন, “জেলেনস্কি চান যুদ্ধ শেষ হোক, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। যুদ্ধবিরতি নয়, আমরা সরাসরি শান্তিচুক্তি চাই। সেটাই হবে সঠিক পথ।

বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, আমরা তাদের ভালো সুরক্ষা দেব। ইউরোপের বিভিন্ন দেশও এ নিশ্চয়তা দেবে, সমন্বয় করবে যুক্তরাষ্ট্র।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।

জেলেনস্কি ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করে বলেন, হত্যাযজ্ঞ বন্ধে ও শান্তি প্রতিষ্ঠায় আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।

ট্রাম্পের মধ্যস্থতায় প্রথমবারের মতো পুতিন ও জেলেনস্কিকে মুখোমুখি বৈঠকে বসানোর প্রক্রিয়া শুরু হলো। এরপর তিন নেতার যৌথ বৈঠক হবে, যেখানে মূল এজেন্ডা থাকবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ও শান্তিচুক্তি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম