ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের আশ্বাস

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:৪৭ পূর্বাহ্ন

banglahour

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যেকোনো শান্তিচুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জেলেনস্কি এ বৈঠককে এখন পর্যন্ত তাঁর সেরা বৈঠক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয়ই করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে—স্পষ্ট এমন ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি।” তবে যুক্তরাষ্ট্র কীভাবে নিরাপত্তা সহায়তা দেবে, তা খোলসা করেননি ট্রাম্প।

জেলেনস্কির দাবি, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র। তিনি আরও জানান, “আমাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি হয়েছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি বলেন, “নিরাপত্তার ক্ষেত্রে অনেক সাহায্য আসবে। ইউরোপীয় দেশগুলো এতে জড়িত থাকবে। তারা প্রথম প্রতিরক্ষা বাহিনী কারণ তারা কাছেই আছে, তবে আমরাও ইউক্রেনকে সাহায্য করব।

জেলেনস্কি আশ্বাসকে একটি বড় পদক্ষেপ” আখ্যা দিয়ে বলেন, নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাবিত নথি আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

এ সময় তিনি আরও জানান, রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন প্রস্তুত। “ভূখণ্ড বিনিময়ের বিষয় নিয়ে আলাপ হবে সরাসরি, আমার আর পুতিনের মধ্যে।

 ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি প্রচেষ্টা নতুন ধাপে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তায় অংশ নেবে, ইউক্রেন পাচ্ছে বিশাল অস্ত্র প্যাকেজ, আর জেলেনস্কি জানিয়ে দিলেন—রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত তিনি।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম