ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২৩ বছর পর হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | সোহেলা চৌধুরী কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার পর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে হোসেনপুর উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে সম্মেলন শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিলসহ সম্মেলনস্থলে উপস্থিত হন। মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত ছিল।

হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এছাড়া কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বিএনপি একটি পরিবার। এই পরিবার নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। তৃণমূলের নেতা-কর্মীরা দমন-নিপীড়নের মধ্যেও যে সাহস ও ঐক্যের পরিচয় দিয়েছেন, তা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম