ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু ও সদস্য সচিব সোহেল খান।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দলীয় ঐক্য ও দেশের উন্নয়নের লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
