ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বাধীনতা বিরোধীদের ছত্রছায়ায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: এড. মনা

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা |

(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:২৮ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলেই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। জনগণ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করে আসছে। জনগণের সেবা দিয়ে তাদের আস্থা অর্জন করেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। তবে স্বাধীনতা বিরোধীদের ছত্রছায়ায় নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সদর থানার অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ৫ আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। বলা হচ্ছে, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হলো—আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। স্বাধীনতা অর্জিত হয়েছিল ১৯৭১ সালেই। তিনি অভিযোগ করেন, ৭১-এর পরাজিত শক্তিরাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে মুক্তিযুদ্ধে নিহত লাখো শহীদ ও সম্ভ্রমহানি হওয়া নারীদের অসম্মান করা হচ্ছে। তিনি এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর শেখ মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, নগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯