ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | পটুয়াখালী প্রতিনিধি

(৮ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা।

অনুষ্ঠানের অংশ হিসেবে এতিমখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতিমখানা এলাকার কবরস্থানে ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান চালান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯