দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম।
বুধবার (২০ আগস্ট) বাদ যোহর তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি আ. রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
