দিনাজপুরের হিলিতে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তি’র উদ্যোগে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে হিলি ডলি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। একই সঙ্গে জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্য শক্তির উপদেষ্টা আল মামুন, প্রেসিডেন্ট শৈলি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম মিথুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
