ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে পাথর লুটের অভিযোগে জামায়াত নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন স্থানে পাথর লুটপাটের ঘটনায় স্থানীয় জামায়াত নেতাদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা। এ নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “একটি জাতীয় দৈনিক দুদকের বরাত দিয়ে আমাদের নাম জড়িয়ে কাল্পনিক রিপোর্ট প্রকাশ করেছে। অথচ এর আগে বিভিন্ন গণমাধ্যমের কোনো অনুসন্ধানী রিপোর্টে জামায়াতের কারও নাম আসেনি। এটি প্রকৃত আসামীদের আড়াল করার ষড়যন্ত্র।

তিনি দাবি করেন, জামায়াত বরাবরই অন্যায়-লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাদাপাথর ইস্যুতেও সংগঠনটি বৈধ কোয়ারি চালুর দাবিতে বক্তব্য দিয়েছে, কিন্তু সেটিকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

জামায়াত নেতারা সংবাদ সম্মেলনে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯