দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন এবং আগামী ১লা সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন এবং দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার।
সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিজানুর রহমান সভাটি সঞ্চালনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
