ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিজিবি মহাপরিচালকের তিনবিঘা করিডোর এবং আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্ত পরিদর্শন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

লালমনিরহাট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি লালমনিরহাটের পাটগ্রামে তিনবিঘা করিডোর, আঙ্গরপোতা-দহগ্রাম ও পানবাড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

বিজিবি'র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ শনিবার ১১ই ফেব্রুয়ারী রংপুর রিজিয়ন সদর এবং রংপুর ব্যাটালিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন।

এরপর বিজিবি মহাপরিচালক রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি উপস্থিত বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে তিনি আঙ্গরপোতা, দহগ্রাম ও পানবাড়ি বিওপি ও সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক  সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক  বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পানবাড়ি বিওপি'র সৈনিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ফেরার পথে তিস্তা ব্যাটালিয়ন এবং তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন।

বিজিবি মহাপরিচালক এর পরিদর্শনকালীন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম