ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব সম্মেলনে দেলাওয়ার হোসেনের বক্তব্য: বিগত ৫৪ বছরে রাজনীতিবিদরা তরুণদের ধোঁকা দিয়েছে

রাজনীতি | এমদাদুল ইসলাম ভূট্টো ঠাকুরগাঁও প্রতিনিধি

(৮ মাস আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৩৫ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত ৫৪ বছরে রাজনীতিবিদরা তরুণ এবং যুবকদের প্রতারণা করেছে। “এবার তরুণরা আর ধোঁকার শিকার হতে চাই না,” তিনি শুক্রবার (২২ আগস্ট) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে জেলা জামায়াত আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বলেন।

তিনি জানান, অসংখ্য যুবক-তরুণ বেকার অবস্থায় আছে। তাদের কর্মসংস্থানের অভাবে পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি ভবিষ্যতে আধুনিক ও সমৃদ্ধশালী ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে যুবকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও ফ্রি কোচিং, ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল সেন্টার এবং ফ্রিল্যান্সিংয়ের সুযোগ প্রদানের মাধ্যমে যুবকদের স্বনির্ভর করার প্রতিশ্রুতি দেন।

দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও থেকে মেধার ভিত্তিতে যারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পেয়েছে, তাদের শিক্ষার খরচের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তিনি কৃষি কলেজ, টেকনিক্যাল কলেজ, ফুড প্রসেসিং সেন্টার এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও প্রকাশ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, বর্তমান আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯