ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দর্শনায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দর্শনা পৌর কমিউনিটি কাম অডিটোরিয়ামে শুক্রবার (২২ আগস্ট) জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন, এবং সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারী আব্দুল কাদের।

প্রধান অতিথি ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন বলেন, জামায়াত বাংলাদেশের জনগণকে বৈষম্যহীন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ উপহার দিতে চায়। তিনি বলেন, জনগণ ঘুষহীন চাকরি, বেকারমুক্ত জীবন, নিরাপদ পরিবেশ এবং স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন চায়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক ও জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান এবং সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম