বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে সংস্কারের আইন মেনে কাজ করতে হবে। তিনি শহীদ জিয়ার দলের প্রতি অনুরোধ জানান, জিয়াউর রহমানের প্রোক্লেমেশন অনুসরণ করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকে এগিয়ে নেয়া হোক।
কুমিল্লা নগরীর ফানটাউন সম্মেলন কক্ষে জামায়াত কুমিল্লা মহানগর শাখার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাবেক এই সংসদ সদস্য বলেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হবে, যা দেশ ও রাজনীতিকে আবারও পুরনো ধাঁচে ফিরিয়ে দিতে পারে।
তিনি আরও জানান, কুমিল্লা বিভাগের বিমানবন্দর বাস্তবায়নে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামী কাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
