ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রীনগরের হাসারা ইউনিয়ন বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

banglahour

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিকভাবে চাঙ্গা করে তোলার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননসহ বিএনপি নেতা মোহাম্মদ মামুন, মোহাম্মদ আইয়ুব খান ও মোহাম্মদ অহিদুর ইসলাম অহিদ।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন। তারা দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে সিরাজদিখান ও শ্রীনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম