ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিক্ষা | হিলি ( দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ৩:৩২ অপরাহ্ন

banglahour

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২৫ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১৫জন, ২০২৪ সালে মেডিকেল, প্রকৌশল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় স্থান পাওয়া ৫২জন কৃতি শিক্ষার্থী ও ৪৪ তম বিসিএস পরিক্ষায় চুড়াপ্তভাবে ৪জন সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শনিবার ( ২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব দলিল উদ্দিন মন্ডল তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, ভালো ফলাফল করতে পড়ালেখার কোন বিকল্প নেই তাই সকল শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হকসহ প্রমুখ।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম