বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭৫-এর ১৫ আগস্টের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে গৃহযুদ্ধ শুরু হতো।
তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে। তারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বুঝেও না, আবার চানও না।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করতে পারে না, শুধু রাতে করতে পারে।
শহরের বেলটিয়া এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে জেলার সাত উপজেলা থেকে হাজারো নেতা-কর্মীর ঢল নামে। সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মাঠের বাইরে পর্যন্ত জমায়েত হয় সমর্থকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
