ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৫২ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জুন-২০২৫ এর শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শনিবার (২৩ আগস্ট) রাঙ্গামাটি সদরস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এসএম ফরহাদ হোসেন। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন জানিয়েছেন, যদি কোনো প্রার্থীর দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তার প্রার্থীতা তাৎক্ষণিকভাবে বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার ফলাফল ৩১ আগস্ট সকাল ৮টায় রাঙ্গামাটি পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে প্রকাশ করা হবে। একই দিন উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯