ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা

রাজনীতি | কটিয়াদী, কিশোরগঞ্জ

(৮ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৫৯ অপরাহ্ন

banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন।

শনিবার সন্ধ্যায় কটিয়াদীর মুমুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ওমর জাকির ভূইয়া বাবুল। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আশফাক আহমেদ জুন আরও বলেন, স্বৈরাচারী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণের জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য, যা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯