ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশ য‌দি স্বা‌ধীন রাখ‌তে হয় বিএন‌পি ছাড়া বিকল্প নাই : বরকত উল্লাহ বুলু

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৮ মাস আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৩৯ অপরাহ্ন

banglahour

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, পার্বত‌্য চট্টগ্রাম-বন্দর য‌দি সংরক্ষণ করতে হয়— বিএন‌পি ছাড়া বিকল্প নাই।”

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা একাত্তরের মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করে— তাদের এই বাংলাদেশে ভোট চাওয়ার বা রাজনীতি করার অধিকার নেই।”

বরকত উল্লাহ বুলু নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, বিএনপিতে কোনো ‘হাইব্রিড’ নেতা ঢুকতে না পারে সে বিষয়ে তৃণমূলকে সজাগ থাকতে হবে।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম এবং মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী কবির হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগমসহ কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯