ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খোরশেদ আলম জনি (৩৮) মারা গেছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জনি তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জহির আহমেদ সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় জনি তার মোটরসাইকেল (রাঙ্গামাটি-ল ১১-১১৩৬) নিয়ে বনরূপা থেকে তবলছড়ি যাওয়ার পথে পুরাতন বাস স্টেশন পেট্রোল পাম্প এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাক ও অটোরিক্সারের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী ওভারটেক করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে দুর্ঘটনায় নিহত খোরশেদ আলম জনির মৃত্যুতে রাঙ্গামাটি জেলা বিএনপি’র নেতা ও নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপন দেওয়ান গভীর শোক প্রকাশ করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম