বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা কার্যালয়ে সোমবার (২৫ আগস্ট) এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ১১টি ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, আফজাল হোসেন টিপু, মির্জা জহুরুল হক, হাসানুল কবির লীন, মহিলা দলের সভাপতি শাহীদা বেগম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে সাত দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
