ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাগ্রত নারী উন্নয়ন সংস্থার নারী সমাবেশ: সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:০৯ অপরাহ্ন

banglahour

সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে অবহেলিত রেখে সামাজিক উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। আমার প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক নারী কাজ করেন। জামায়াত নারীতে প্রকৃত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে আসতে হবে।

মাওলানা হাবিবুর রহমানের বক্তব্য জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার অংশ ছিল।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি রত্না বেগম এবং পরিচালনা করেন সিলেট জেলা সাধারণ সম্পাদক মোচ্ছা ফাহিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের উপদেষ্টা কাপ্তান হোসেন, প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ ফখরুল ইসলাম শান্ত, সমন্বয়কারী রোকনে আলম চৌধুরী, বিভাগীয় সমন্বয়কারী সেলিম খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন সুজন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯