ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে মোছা হালিমা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত হালিমা বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তিনি অসুস্থ খালাকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ের পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় আবীর বলেন, সকালে হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। গাছ থেকে এক নারীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে তাদের সহায়তায় মরদেহ নামানো হয় এবং ছেলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম