ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে যমুনায় অবৈধ বালু ঘাটে শ্রমিক নিখোঁজ

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৪:২২ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালুর ঘাটে কাজ করার সময় মো. আশরাফুর ইসলাম (১৭) নামে এক শ্রমিক বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ আশরাফুর সিরাজগঞ্জ সদর উপজেলার নজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর বাগানবাড়ী এলাকায় বাল্কহেড থেকে বালু নামানোর সময় আশরাফুর পা পিছলে নদীতে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে বুধবার সকাল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল টানা কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিস লিডার মিজানুর রহমান বলেন, যমুনায় প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান সফলভাবে চালানো সম্ভব হয়নি। দুপুরে অভিযান সমাপ্ত করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম জানান, পুলিশের একটি দল সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম