ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর সরকার : জেলা প্রশাসক

সারাদেশ | মো. মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৭:২১ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, পল্লী এলাকার অবকাঠামোর উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও জানান, নাজিরপুরের পিছিয়ে পড়া মাটিভাংগা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ বালু ভরাটসহ নানা উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত খোঁজখবর নেবেন এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য হিরুয়ার রহমান মোল্লা। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত ও আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯